1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪৩৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম //

‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায় উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে ধারন করে ০৫ নভেম্বর ২০২২ (শনিবার) সকালে সারা দেশের ন্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কর্তৃক ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে যথযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে সমবায়ীদের বর্ণাঢ্য র‌্যালি এবং ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুন্নবী। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম নজরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলম, মেহেন্দিগঞ্জ রুপালী ব্যাংকের ব্যবস্থাপক সাইদুর রহমান, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক নাইমুল ইসলাম, মেহেন্দিগঞ্জ থানা উপ-পরিদর্শক আরিফ হোসেন সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল বারী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা শেখ আল-মামুন।
সভায় অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, সামাজিক তথা জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি পরিক্ষিত সফল পদ্ধতি। একক প্রচেষ্টায় যা করা সম্ভব নয় সমবায় পদ্ধতিতে তা সহজেই করা সম্ভব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সমবায়ের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে একটি স্ব-নির্ভর জাতি হিসেবে বিশ্ব-দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠত করতে। বঙ্গবন্ধুর এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত সুখি ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে সমবায় খাত যথাযথ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews