1. labpoint2017@gmail.com : avan26 :
  2. labpoint2017@gmail.com : avan26 :
  3. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার আধুনিক মেহেন্দিগঞ্জ উপজেলা’র ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন যুবদল নেতা ফোরকান আহম্মেদ। মেহেন্দিগঞ্জে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা। ‎ মেহেন্দিগঞ্জে ১৬ বছর আগে জমি বিক্রি করে এখন মিথ্যা মামলা! দিশেহারা কৃষক ইদ্রিস। মেহেন্দিগঞ্জে শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ইউসুফ আলী সৈকত //বরিশালের মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ পৌর শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের রয়েল ফুড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার নবনিযুক্ত সভাপতি সৈয়দ মোঃ হারুন অর রশিদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “পীর সাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণমূলক সমাজ গঠন করা। নবগঠিত কমিটির সকলকে ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
‎
‎সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসে যুব সমাজ ধ্বংসের পথে। একমাত্র ইসলামী হুকুমতই পারে এই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিতে। এজন্য পৌর শাখাকে উপজেলার মডেল হিসেবে গড়ে তুলতে হবে এবং আসন্ন সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম বলেন, “সংগঠন একটি আমানত। শৃঙ্খলা ও আনুগত্য ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে মেহেন্দিগঞ্জ পৌরসভায় ইসলামের পক্ষে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।
‎
‎অপর বিশেষ অতিথি সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সুলতান আহমেদ বেপারী বলেন, “ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি করে না, মানুষের সেবার রাজনীতি করে। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কাজ।
‎
‎নবগঠিত কমিটির সেক্রেটারি মোঃ ইমরান হোসাইন আনছারী তার বক্তব্যে বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি আমানত হিসেবে পালন করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ সভাপতি সাহেবের নেতৃত্বে আমরা পৌরসভার ৯টি ওয়ার্ডে দাওয়াতি কার্যক্রম জোরদার করবো, প্রতিটি ওয়ার্ডে ইউনিট কমিটি গঠন করবো এবং পীর সাহেব চরমোনাই ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবো। সকলের সহযোগিতা কামনা করছি।
‎
‎পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন – সভাপতি সৈয়দ মোঃ হারুন অর রশিদ, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারী মোঃ ইমরান হোসাইন আনছারী, জয়েন্ট সেক্রেটারী মোঃ মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলম মোল্লাহ, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান, দফতর সম্পাদক মোঃ আলাউদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ নাছিম খান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওঃ মোঃ আরিফুল ইসলাম, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মোঃ মেছের সরদার, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক মোঃ আঃ গনি বেপারী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তারেক হোসাইন, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মোঃ হাবিবুর রহমান শিবলু, সদস্য মোঃ শামছুল হক, সদস্য মোঃ বেল্লাল হোসেন হাওলাদার, সদস্য মোঃ রতন আলী। এছাড়া মহিলা ইউনিট থেকে আরও ৮ জন সদস্য পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
‎
‎সভা শেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
‎
‎
‎
‎
‎

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews