ইউসুফ আলী সৈকত//বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কৃষি ও ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্য বড় সুখবর দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি।
ব্যাংকের প্রধান কার্যালয়ের রুরাল ক্রেডিট ডিভিশনের পরিপত্র নং-৩৮/ পরিপত্র নং-০২, তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী, যে সকল কৃষি ও ক্ষুদ্র ঋণ গ্রহীতা ৩০ জুন ২০২৬ তারিখে খেলাপি (মন্দ ও কু-মানে শ্রেণিকৃত) হিসেবে বিবেচিত হয়েছেন, তারা ঋণের মূল আসল টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে মামলা খরচ পরিশোধ করলেই তাদের ঋণের সমুদয় বকেয়া সুদ মওকুফ করা হবে।
এই বিশেষ সুবিধা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক পিএলসি, মেহেন্দিগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব আরিফ মাহামুদ। তিনি জানান, সরকারের কৃষকবান্ধব নীতির অংশ হিসেবে প্রধান কার্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে মূল টাকা পরিশোধ করবেন, তাদের সম্পূর্ণ সুদ মওকুফ করে দেওয়া হবে। এটি খেলাপি গ্রাহকদের জন্য ঋণমুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকল খেলাপি গ্রাহককে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ এর মধ্যে সোনালী ব্যাংক, মেহেন্দিগঞ্জ শাখায় যোগাযোগ করে এই সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: সোনালী ব্যাংক পিএলসি, মেহেন্দিগঞ্জ শাখা, বরিশাল।
Leave a Reply