শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলেমিশে বসবাস করবে। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবীনসহ হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
Leave a Reply