1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ফয়সাল হাওলাদার //

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ২২ জনকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ১৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপ্রাপ্তবয়স্ক চারজনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এবং ক্ষেত্র সহকারী মনিরুল ইসলামের পরিচালনায় উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান চালানো হয়। বুধবার সকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালত পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— শ্রীপুর ইউনিয়নের চরবগী গ্রামের জাহাঙ্গীর (৩৩) ও রাসেল সরদার (২০); দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ এলাকার মামুন (২২) ও বাবুল হোসেন (২০); জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার সিরাজ খান (৬৫) এবং চর শেফালী এলাকার খলিল বেপারী (৪০); পটুয়াখালীর কলাপাড়া এলাকার মিলন হাওলাদার (৩০); আলীমাবাদ ইউনিয়নের মাছকাজি এলাকার মোহাম্মদ হোসেন (৩৫), হোসেন মোল্লা (২৫), মোহাম্মদ কবির (৩০), বেলাল হোসেন (২০), চরমহিষা গ্রামের জোবান (২০) ও সোহাগ (১৯); চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের সাগর শিকদার (২৩) ও আবুল কালাম (৩২); জালিরচর গ্রামের শাহীন (২০); এবং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের চর বউডুবা গ্রামের মনির হাওলাদার (২৫) ও জাকির তালুকদার (৩০)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রাতভর মেঘনা, গজারিয়া, তেঁতুলিয়া ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়। এ সময় প্রায় ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় উপজেলার নদ-নদীতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

মেহেন্দিগঞ্জ টাইমস সত্যের সন্ধানে আমরা…

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews