1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ফয়সাল হাওলাদার মেহেন্দিগঞ্জ// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের লতা উপস্বাস্থ্য কেন্দ্রে পুনরায় ট্রান্সফরমার চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধারের অনুরোধ জানিয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরানুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২৬, রাত ১০টা ৩০ মিনিট থেকে ১২ অক্টোবর ২০২৬, সকাল ৭টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা লতা উপস্বাস্থ্য কেন্দ্রের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখেও ওই স্বাস্থ্যকেন্দ্রের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বারবার ট্রান্সফরমার চুরির কারণে স্বাস্থ্যকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা এবং এ ধরনের চুরির ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews