1. labpoint2017@gmail.com : avan26 :
  2. labpoint2017@gmail.com : avan26 :
  3. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ :
নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার আধুনিক মেহেন্দিগঞ্জ উপজেলা’র ৩নং চরএককরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন যুবদল নেতা ফোরকান আহম্মেদ। মেহেন্দিগঞ্জে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা। ‎ মেহেন্দিগঞ্জে ১৬ বছর আগে জমি বিক্রি করে এখন মিথ্যা মামলা! দিশেহারা কৃষক ইদ্রিস। মেহেন্দিগঞ্জে শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। মেহেন্দিগঞ্জে ‘ডাকাত’ সাজিয়ে পুলিশকে পিটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, আহত ৪ পুলিশ; গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের ভাষাণচরে কবির বেপারীকে কুপিয়ে হত্যা
সংবাদ শিরনাম :

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ফয়সাল হাওলাদার//মেহেন্দিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ওলামা দল, মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজকরা জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ইমাম ও মুয়াজ্জিনসহ প্রায় ৮০০ জন আলেম-ওলামাকে নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল মাদকের প্রভাব ও বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

সভায় প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মাদক শুধু ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করে না, এটি সমাজের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় ধরনের হুমকি। তাই মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ইমাম ও মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে যুবসমাজকে সচেতন করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।

এ সময় মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews