মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
বাংলাদেশের একমাত্র এলাকা, প্রায় শতভাগ নদী মাতৃক উপজেলা মেহেন্দিগঞ্জের ভাষণচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাগরজা -তে নদী ভাঙ্গনে গৃহহীন অসহায় হতদরিদ্রদের মাঝে জি আর চাল বিতরণ করেন হিজলা মেহেন্দিগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান।
আজ ২ রা অক্টোবর রোজ শুক্রবার বেলা বারোটার দিকে ত্রান ও পুনর্বাসন দপ্তরের সহায়তায় সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত চাউল গরিব অসহায়ের মধ্যে বিতরণ করেন নৌ প্রতিমন্ত্রী।
প্রায় দুইশত পরিবারের মাঝে বরাদ্দ কৃত এই চাউল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ সহ ভাসানচর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা।
Leave a Reply