1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ :
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান
সংবাদ শিরনাম :

কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

​এস এম শাহ আলম। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নের ‘নতুনখাসেরহাট থেকে মোসলেম বেপারী বাড়ি’ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটির ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অথচ জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দেখার যেন কেউ নেই।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে রাস্তাটিতে ইটের সলিংয়ের (এইচবিবি) কাজ করা হয়েছিল। এরপর আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই সড়কে। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও রাস্তাটির কোনো দৃশ্যমান অগ্রগতি বা সংস্কার করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম অবহেলা আর বঞ্চনার শিকার হয়ে আসছেন এলাকার সাধারণ মানুষ।
​বর্তমানে রাস্তাটির বেহাল দশার কারণে এটি দিয়ে সাধারণ মানুষের হাঁটাচলা করাই দায় হয়ে পড়েছে। এই সড়কটি দিয়ে দৈনিক হাজার হাজার এলাকাবাসী, ব্যবসায়ী এবং স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীরা চলাচল করেন। কিন্তু রাস্তাটি বর্তমানে যানচলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, গত এক সপ্তাহ আগেও এই রাস্তায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এতে অন্তত তিনজন লোক গুরুতর আহত হন। এছাড়া মোটরসাইকেল, নসিমন ও ছোট ট্রাক প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে।
​পশ্চিম রতনপুর এলাকার একাধিক বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বললে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত সরকারের আমলে রাস্তাটির বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরকে বলা সত্ত্বেও তারা বিষয়টিকে মোটেও গুরুত্ব দেননি। ফলে দীর্ঘদিনের এই অবহেলায় এলাকার সাধারণ মানুষের মনে এখন ব্যাপক চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​বর্তমানে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পশ্চিম রতনপুর এলাকাবাসীর একটাই দাবি। তারা বর্তমান সরকারের নৌ ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের প্রতি আকুল আবেদন জানিয়েছেন, যেন হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত পাকাকরণ (কার্পেটিং) করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews