1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, জখম ২

  • আপডেট সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪১৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম //

মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও বাড়িঘর ভাঙ্গচুর করার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, বিকাল ৩ টার দিকে আবু কালাম বিশ্বাস তার ধান চাষ করার জমিতে হাঁসের ধান খাওয়া কেন্দ্র করে হাস গুলো ধরে বাসায় নিয়ে আসেন, এ নিয়ে এদিন বিকাল আনুমানিক ৪ টার সময় দুই পরিবারের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসের মালিক ফরিদ বেপারির নেতৃত্বে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে জমির মালিক আবু কালাম বিশ্বাস এর বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পরিবারের ২ জনকে জখম করেন।

এ সময় আবু কালাম বিশ্বাস এর  ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত আবু কালাম বিশ্বাস (৪০) ও তার কিশোর ছেলে (১৩) স্বজলকে  উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে কালাম বিশ্বাস এর অবস্থা আশংকাজনক অবস্থা বলেন হাসপাতালে দ্বায়িত্বরত ডাক্তার। অবস্থা আশংকাজনক  হওয়ায় তাদের বরিশাল শেবাচিমে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, ফরিদ বেপারির নেতৃত্বে হামলা চালানো হয়। এবং বিষয় টি আমার জানা আছে।

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত কাউকে হেফাজতে নেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে জানতে চাইলে বলেন, মামলার কার্যক্রম চলছে, পরক্ষণেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ বেপারির বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসীসহ বহুমুখী অভিযোগ রয়েছে এবং তার একটি গ্যাং রয়েছে, যা দ্বারা সে এমন ঘটনার তৈরি করেন। এলাকায় তিনি একজন ত্রাস নামে পরিচিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews