1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ।
সংবাদ শিরনাম :

যারা জর্দা-ধুমপান করে, তারা রাসুল (সা.)-এর আদর্শ পরিপন্থি : মোমিন মেহেদী

  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪১৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক//

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা জর্দা দিয়ে পান খায়-ধুমপান করে, তারা রাসুল (সা.)-এর আদর্শ পরিপন্থি। তিনি ৮ অক্টোবর সন্ধ্যায় তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ধর্মধারার মিলাদুন্নবী (সা.)-এর আলোচনা ও দোয়া সভায় উপরোক্ত কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, একদিকে ধুমপান করবেন, মাদকসেবন করবেন, নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাবেন, নিকৃষ্টতর অবৈধ কাজ করবেন-দাড়ি-টুপি-পাঞ্জাবী পরে রাসুল (সা.)-এর অবমাননা করবেন; অন্যদিকে বেহেশতে যাওয়ার চিন্তামগ্ন হয়ে অবৈধ উপার্জন করবেন-দান করবেন বেহেশতে যাওয়ার আশায়; তা কখনোই ইসলাম সমর্থন করে না। এখন তো তথাকথিত আলেমদের একটি অংশ ইউটিউবে-ফেসবুকে ব্যবসা করার পাশাপাশি সাধারণ মানুষকে বোকা বানিয়ে অর্থনৈতিক লাভবান হওয়ার স্বার্থে হালাল-হারাম নিয়ে কোন ওয়াজ করে না; বরং অবৈধ বা বৈধ যে উপায়েই হোক দান করার জন্য অনুপ্রাণিত করেন সাধারণ মানুষকে। এতে করে সাধারণ মানুষদের একটি বড় অংশ সুদ-ঘুষের দিকে ঝুঁকে পরছে, অন্যায়-অপরাধ-দুর্নীতি করে রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় মত্ত হয়ে থাকে, কিন্তু তারা ‘নামাজ’ আদায়ের নামে আল্লাহর নাফরমানিতে ব্যস্ত হয়ে থাকে। কিন্তু ইসলাম বলছে-‘হালাল উপার্জন ব্যতিত কোন ইবাদত-ই কবুল হবে না।’

জাতীয় ধর্মধারার যুগ্ম আহবায়ক আল্লামা মামুনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরুল হক, একরামুল হক গাজী লিটন, সদস্য সাহাবুদ্দীন আহমেদ, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews