মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর উপ নির্বাচনের পদপ্রার্থী দোলন।
-
আপডেট সময় :
সোমবার, ৩ অক্টোবর, ২০২২
-
৪২২
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি//
ধারাবাহিক ভাবে একে একে নির্বাচন চলছে, আর নির্বাচনের মাঠে দেখা যায় প্রতিনিয়তই নতুন নতুন মুখ। তেমনি মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৬ নং ওয়ার্ড খরকি’র সাবেক কাউন্সিলর আলোচিত মুখ, গরিব ও অসহায়ের পাশে থাকার জন্য মোঃ আলি আবদুল্লাহ দোলন সকলের ভালোবাসা নিয়ে নির্বাচন করবেন।
মোঃ আলী আবদুল্লাহ দোলন বর্তমানে মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মেহেন্দিগঞ্জ উপজেলার একজন সক্রিয় কর্মী।
মোঃ আলী আবদুল্লাহ দোলন মেহেন্দিগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন’র এর সাথে সম্পৃক্ত, বিশিষ্ট সমাজ সেবক।
মোঃ আলী আবদুল্লাহ দোলন’র সাথে কথা বলে জানা যায়, খরকী ওয়ার্ডবাসীর অবহেলিত ও অসহায়ের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি নিয়েই এবারের নির্বাচনে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো এবং সকলের কাছে দোয়া প্রার্থানা করি।
দোলন বলেন এবারের নির্বাচনে আপনারা সকলে আমার সাথে থাকবেন,তিনি বলেন এবারের নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা বলেন এবং সবাইকে ভোট কেন্দ্রে আসার আশ্বাস দেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply