1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

বরিশালে ওএমএস এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রয় উদ্বোধন ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক //

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক বরিশাল এর আয়োজনে একযোগে বরিশালসহ বাংলাদেশ ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ও পলাশপুর বউবাজার এলাকায় ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল বিভাগ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশাল মোঃ তাজুল ইসলাম। পরে সকাল ১১ টা ৩০ মিনিটে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় সংক্রান্ত মিট দ্য প্রেস-এর আয়োজন করা হয়। উপস্থিত অতিথি দের অংশগ্রহণে মিট দ্য প্রেসে বিভাগীয় কমিশনার বলেন। বরিশাল বিভাগের সিটি কর্পোরেশন সহ প্রতিদিন ৩ লক্ষ ৮ হাজার মে. টন চাল ৩০ টাকা কেজি দরে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে। দৈনিক একজন ক্রেতা ৫ কেজি চাল ক্রয় করতে পারবে। এতে করে বরিশাল বিভাগে দৈনিক ৬১ হাজার জন স্বল্প আয়ের মানুষ সুলভ মূল্যে চাল ক্রয়ের সুযোগ পাবেন। এদিকে জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ৯৬ হাজার মে. টন চাল ৩০ টাকা কেজি দরে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে। একজন ক্রেতা দৈনিক ৫ কেজি চাল ক্রয় করতে পারবে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় টিকটক আটা ১৮ টাকা কেজি দরে বিক্রয় করা হবে ক্রেতা দৈনিক সর্বোচ্চ তিন কেজি আটা ক্রয় করতে পারবে ডিলার প্রতি ৫০০ কেজি আটা করে মোট ৫ হাজার ৫০০ মে. টন আটা ১৮ টাকা কেজি দরে বিক্রয় করা হবে। দৈনিক একজন ক্রেতা সর্বোচ্চ ৩ কেজি আটা ক্রয় করতে পারবে। টিসিবির কার্ডধারীগণ চাল আটা ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বরিশাল জেলার ১০ টি উপজেলায় ৮৮ টি ইউনিয়নে এ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews