1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত

দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদকের জন্মদিন পালন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪৪৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম :

আজ ৩০ আগস্ট, দেশের প্রথম সারির সংবাদপত্র দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবীন সিদ্দিকীর ৫৬তম জন্মদিন। বিশেষ দিনটিতে ঘরোয়া আয়োজনে তার জন্মদিন পালন করা হয়েছে দৈনিক তৃতীয় মাত্রার কার্যালয়ে।

এদিন সকালে রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেটে অবস্থিত দৈনিক তৃতীয় মাত্রার কার্যালয়ে পৌঁছালে মূল ফটকে সম্পাদক রবীন সিদ্দিকীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন দৈনিক তৃতীয় মাত্রার কর্মীরা। এরপর তাকে নিয়ে যাওয়া হয় জন্মদিন উপলক্ষে বেলুনসহ জন্মদিন উদযাপনের নানা উপকরণ দিয়ে সুসজ্জিত তার অফিস কক্ষে। সেখানে ‘শুভ জন্মদিন, রবীন সিদ্দিকী স্যার, সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রা’ লেখাখচিত সুদৃশ্য কেক কেটে জন্মদিন উদযাপনের শুভ সূচনা করেন তিনি।
কেক কাটার পর অফিস সহকারী থেকে শুরু করে একে একে প্রত্যেক কর্মীকে নিজ হাতে কেক খাইয়ে দেন সম্পাদক রবীন সিদ্দিকী। পরে তাকেও কেক খাইয়ে দেন প্রত্যেক কর্মী। কেক খাওয়ার পর্ব শেষ হলে মিষ্টিমুখ করানো হয় কর্মীদের।
নিজের জীবনের বিশেষ দিনটিতে কর্মীদের পক্ষ থেকে জন্মদিনের আয়োজনে অভিভূত সম্পাদক রবীন সিদ্দিকী অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, জন্মদিন। খুব সুন্দর কথা। শুনতে খুব ভালো লাগে। অনেকে মনে করেন, আনন্দের দিন। কিন্তু আমি মনে করি, সবচেয়ে দুঃখের দিন। কারণ জন্মদিন মানে মৃত্যুর দিকে ধাবিত হওয়া। বয়সটা শেষের দিকে চলে যাওয়া।
আরেকটা জন্মদিন চলে এলেই মনে হয়, আমার আরেকটা পা কবরের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য জন্মদিনে অতটা আনন্দ পাই না। যদি দুই বা তিন বছর পরপর আমার জন্মদিনটা আসতো তাহলে খুব ভালো হতো। তাহলে আর বলতে পারতাম না- আজকে ৫৫, আগামীতে ৫৬, তারপরে ৫৭, তারপরে মৃত্যু। এই বিষয়টা আর থাকতো না।

তারপরও সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। এটাই আল্লাহর কাছে চাওয়া।

আমার তৃতীয় মাত্রা পরিবার আজকে যে আয়োজন করেছে তাতে সত্যিই আমি মুগ্ধ। তারা আমার জন্য এই আয়োজন করেছে।
আমার জন্ম থেকে একটাই ইচ্ছা- আমি ভালো একটা মিডিয়া হাউজ গড়ে তুলবো। মিডিয়ার জন্যই পুরো জীবনটা আমি এই পথে শেষ করেছি। জানি না, আমার পূর্ণাঙ্গ ইচ্ছাটা পূরণ হবে কিনা! (দৈনিক তৃতীয় মাত্রা) ভালো ও জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় পত্রিকা হোক- এটাই আমি চাই।

আমার সাথে যারা কাজ করছেন তাদের কাউকে কখনোই আমি স্টাফ মনে করি না। তাদের সবাইকে আমি আমার সহকর্মী মনে করি। আমি নিজেও কিন্তু একজন কর্মী হিসেবেই কাজ করি। এখনও আমার অফিসে রেকর্ড- আমি সব কর্মকর্তা-কর্মচারীর আগে অফিসে আসি। আমার আগে কেউ আসতে পারে না। আমি মনে করি যে, আমি একজন কর্মচারী। আমি তাদের মতোই কাজ করতে এসেছি।
নিজের জন্য আসলে কাজ করা লাগে না। আমি মনে করি না যে, আমার নিজের জন্য কাজ করতে হবে, নিজের জন্য খেতে হবে। আল্লাহ যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। আমি বসেই খেতে পারি।
এখন যে কাজটি করছি তা শুধুই আমাদের সহকর্মীদের জন্য যারা কাজ করছে। তারা যেন ভালোমতো চলতে পারে, কাজ করতে পারে। আমি চলে গেলেও যেন প্রতিষ্ঠানটি চলে। সবাই দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews