1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

ছাত্রলীগের মিছিলে ছাত্রদলের স্লোগান দেওয়া নেতাকে শোকজ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪৭৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়া ছাত্রলীগ নেতা ইয়াকুব আলীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

ইয়াকুব আলী আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সরকার বাবুর সই করা কারণ দর্শানোর নোটিস গতকাল বৃহস্পতিবার বিকেলে ইয়াকুবকে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ২১ আগস্ট ছাত্রলীগের মিছিলে ইয়াকুব ‘ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

চিঠিতে ২ কার্যদিবসের মধ্যে ওই স্লোগানের ব্যাখ্যা দিতে বলা হয়েছে ইয়াকুবকে। তা না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইয়াকুব আলী গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জুতা পায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের মালা দিয়েছেন। এর মাধ্যমে বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে।

ইয়াকুব আলীর সঙ্গে আজ শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার বলেন, ‘ইয়াকুব আলীর কর্মকাণ্ডে আমরা বিব্রত। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews