1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

রেল মন্ত্রীর পদত্যাগ ও টিটিইর পুনবহাল চাই——- যাত্রী কল্যাণ সমিতির

  • আপডেট সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪৫১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

মন্ত্রণালয় ও দপ্তরসমূহে মন্ত্রীর স্ত্রীদের বেপরোয়া হস্তক্ষেপ ও বেআইনী নির্দেশনা। তদবির বাণিজ্য বন্ধ করা। টিকিটবিহীন যাত্রী হিসেবে রেল ভ্রমণরত মন্ত্রীর আত্মীয়কে জরিমানাকারী টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে স্বপদে পুর্ণঃবহাল করা। মন্ত্রণালয়ের কাজে স্ত্রীর অনৈতিক নির্দেশনা প্রদানের দায়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের পদত্যাগের দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ০৮ মে রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে ক্ষমতাসীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করছেন। সেখানে কিছু কিছু মন্ত্রীর স্ত্রীদের অবৈধ আদেশ-নির্দেশ পালনের ফলে বিভিন্ন দপ্তরের কাজে অনিয়ম-দুর্নীতি এখন আকাশচুম্বী। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রীর স্ত্রীদের পৃষ্টপোষকতায় ৮/১০ বছর ধরে স্বপদে থেকে টাকার কুমিরে পরিণত হচ্ছে। এতে করে অনেক দপ্তর এখন আমলাদের হাতে জিম্মি। ফলে যোগাযোগ সেক্টরে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় বেড়ে যাচ্ছে। জনগণের টাকা লুটপাট চলছে। তিনি রেলপথ মন্ত্রণালয়ের মতো একটি কচ্ছপ গতির মন্ত্রণালয়ে যেখানে একটি জনবান্ধব সিদ্ধান্ত নিতে বছরের পর বছর ফাইল আটকা থাকে সেখানে অফিস খোলার সাথে অর্থাৎ সকাল ১০ টায় একজন কর্তব্যরত টিটিইকে কিভাবে বরখাস্ত করা হলো, দরখাস্ত কোন সময় গ্রহণ করা হলো, কখন যাচাই-বাছাই করা হলো, কে এই অভিযোগ রিসিভ করলো, কে বরখাস্তের আদেশ অনুমোদন করলো তা প্রশ্ন তুলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews