অপ্রতিরোধ্য আইভী ৭০ হাজার ভোটের ব্যবধানে হ্যাট্রিক জয়
-
আপডেট সময় :
সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
-
৫০০
০ বার সংবাদটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট//
নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর উপরই নগরবাসী অর্পন করলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) গুরুদায়িত্ব। সবাইকে তাক লাগিয়ে মেয়র নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন তিনি।
আজ রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিভিন্ন কেন্দ্র থেকে আসা ঘোষিত ফলাফলে তিনি বিজয়ী হন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ।
ফলাফলে দেখা যায়, ১৯২ কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply