1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎
সংবাদ শিরনাম :

“হৃদয় দিয়ে হৃদরোগীদের যত্ন নিন” চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে র‌্যালী।

  • আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৯৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.কে.এম ফজলুল হকের নেতৃত্বে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালীটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে নগরীর জিইসি,গোলপাহাড় মোড় ঘুরে হাসপাতালের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের চীফ কার্ডিওভাসকুলার সার্জন ডা: সারওয়ার কামাল, সিনিয়র কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট ডা: আখতার হোসাইন, হাসপাতালের ল্যাব ডাইরেক্টর সহকারী অধ্যাপক এম এ হাশেম, মেডিকেল ডাইরেক্টর ডা: মুজিবুল হক,ডা: কাওসার আলম, ফিন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার সিকান্দার, হার্ট এন্ড ভাসকুলার সেন্টার এর চীফ কো-অর্ডিনেটর ডা: ইরফান চৌধুরী, জেনারেল ম্যানেজার (এডমিন) মো: সেলিম, একাউন্টস ডিজিএম আরিফুল ইসলাম, এজিএম (এডমিন) আমান উল্লাহ আমান, এজিএম এন্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আমান উল্লাহ (আমান) সহ কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

র‌্যালী পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনায় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ.কে.এম ফজলুল হক বলেন, হৃদরোগ প্রতিরোধে আমাদের আমাদের সবাইকে সচেতনার সাথে জীবনযাপন করতে। শরীরের সুস্থতা অনেকাংশে নির্ভর করে হার্ট বা হৃৎপিন্ডের সুস্থতার ওপর।

অথচ এ ব্যাপারে উদাসীনতা সবচেয়ে বেশি। হাসপাতালের চীফ কার্ডিওভাসকুলার সার্জন ডা: সারওয়ার কামাল বলেন, বিশ্বব্যাপী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েই চলেছে। প্রতিবছর বিশ্বে অন্তত পৌনে দুই কোটি মানুষ এ রোগে প্রাণ হারাচ্ছে। হৃদরোগ থেকে বাঁচতে প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়।

হৃৎপিন্ড শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের সবার দুটি কিডনি, দুটি চোখ, দুটি হাত, দুটি পা আছে। কিন্তু হৃৎপিন্ড আছে একটিই। কারও যদি একটি কিডনি বিকল হয়ে যায়, তাহলে অন্য একটি কিডনির সাহায্যে ভালোভাবেই বেঁচে থাকা সম্ভব। কিন্তু হৃৎস্পন্দন যদি থেমে যায়, তাহলে মানুষ মারা যায়। এ জন্য আমাদের সবারই নিজের হার্টের যত্ন নিতে হবে। সেই সঙ্গে নিজের প্রিয় মানুষ ও সমাজের সবাইকে নিজেদের হার্টের যত্ন নিতে উদ্বুদ্ধ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews