1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎
সংবাদ শিরনাম :

চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নালায় পড়ে যাওয়ার সাড়ে চার ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ছাত্রী মেহেরীন মাহবুব সাদিয়ার (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল (২৭ সেপ্টেম্বর)সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তাঁর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরির কর্মীরা।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে নগরের আগ্রাবাদ বাদামতল মাজার গেট এলাকায় নালায় পড়ে যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ছাত্রী সাদিয়া। তিনি চশমা কিনে মামার সঙ্গে বাসায় ফিরছিলেন। ভাগনিকে উদ্ধারের জন্য মামা সঙ্গে সঙ্গে নালায় লাফ দেন। কিন্তু ব্যর্থ হন।সাদিয়ার বাসা নগরীর হালিশহরের বড়পোল এলাকায়। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী।

নগরীর ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ছাত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী জানায়, নালায় পড়ে যাওয়ার তরুণী খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। নালার বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেন ডুবুরি দলের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ গজ দূরে ওই নালা থেকে নিহত ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এরপর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে চলতি বছরের গত (২৫ আগস্ট) বুধবার নগরীর মুরাদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় চশমাখালে পা পিছলে পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যান সবজিবিক্রেতা ছালেহ আহমেদ (৫৫)। অদ্যবধি তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। নগরীর জলাবদ্ধতার সময় গত ছয় বছরে নালা-নর্দমা ও খালে পড়ে অন্তত ৫জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ০২জন মারা যান চলতি বছরের ৩০ জুন বুধবার । ওই দিন নগরীর মেয়র গলি এলাকায় চশমাখালে পড়ে সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews