1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

কুয়াকাটা পর্যটন নগরী উন্নয়নে বাঁধায় কতিপয় দুষ্কৃতিকারী -সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র আনোয়ার।

  • আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটাঃ

কুয়াকাটার পৌরসভার বর্তমান মেয়র জনাব আনোয়ার হাওলাদার তার ব্যক্তিগত ফেসবুক (সামজিক যোগাযোগ মাধ্যম) জনসচেতনতা ও উন্নয়নমূলক মন্তব্য করেন।

সে বিষয় তুলে ধরে বলেন, কুয়াকাটা পৌরসভার উদ্যোগে সবুজ, পরিচ্ছন্ন, স্মার্ট ও আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটা গড়ে তোলার জন্য ব্যাপক জন-সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আগামি ২৭ সেপ্টেম্বর, ২০২১ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় স্বাস্থ্য সম্মত সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার প্রচারাভিযান ও সংস্কার কাজ চলছে।

এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য হচ্ছে – Tourism for inclusive growth (অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন)।

দুঃখের বিষয়, বর্তমান সময়ে কুয়াকাটা আর্থ-সামাজিক ও পর্যটন নগরী উন্নয়নে কতিপয় দুষ্কৃতিকারী ন্যাক্কারজনকভাবে পৌরসভার মহৎ উদ্যোগগুলো বাস্তবায়নে নানাভাবে বাধাবিঘ্ন সৃষ্টি করছে। যা কুয়াকাটার মানুষের জন্য সত্যিই দুঃখজনক।
তাদের এ ধরণের কার্যক্রম এটাই প্রমাণ করে যে, তারা কুয়াকাটা পৌরসভার বর্তমান গতিশীল উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা আমাদের ঘরবাড়ি নিজেদের মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি কিন্তু রাস্তাঘাট, খেলার মাঠ, পর্যটন কেন্দ্র এসবকে আমরা নিজের মনে করি না। সেখানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলি।
যেখানে-সেখানে ময়লা ফেলার এ অভ্যাস সকলের পরিবর্তন করতে হবে।

কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মচারীরা সারারাত জেগে পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, ঝকঝকে সুন্দর করে।
কিন্তু দিন শুরুর সঙ্গে সঙ্গে কিছু কিছু স্থানে সেই চেহারা পরিবর্তন হতে দেখা যায়। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন করে ফেলা হয়।
এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews