1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎
সংবাদ শিরনাম :

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনদিনের সফরে চট্টগ্রামে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস তিনদিনের সফরে আজ(২৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার চট্টগ্রাম এসেছেন।

তিনি নগরীর চান্দগাঁও এলাকাধীন বন্দর মৌজায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সমন্বিত সরকারি অফিস ভবনের জন্য প্রস্তাবিত ভূমি পরিদর্শন করবেন।

এছাড়া পরীর পাহাড়ে থাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়সহ নগর ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।
সফরসূচির অংশ হিসেবে আজ(২৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর পরিদর্শন করেন তিনি।

এরপর সীতাকুণ্ড উপজেলায় যান। বিকাল তিনটায় হাদী ফকিরহাটে যাত্রাবিরতি করবেন। এরপর সাড়ে চারটায় সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে প্রস্তাবিত পর্যটন এলাকা পরিদর্শন করবেন। তিনি সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীতে পৌঁছবেন এবং রাতযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল(২৪ সেপ্টেম্বর)শুক্রবার সকাল সাড়ে আটটায় মুখ্য সচিব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বে-টার্মিনাল পরিদর্শন করবেন। তিনি সকাল ১১টায় উত্তর ও দক্ষিণ কাট্টলি মৌজায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও জাদুঘরের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। দুপুর ১২টায় চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন করবেন।

৩য় দিন(২৫ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০টায় মুখ্য সচিব চান্দগাঁও এলাকাধীন বন্দর মৌজায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সমন্বিত সরকারি অফিস ভবনের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়,দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় এবং বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

৪র্থ দিন (২৬ সেপ্টেম্বর) রবিবার মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন। এসময় তিনি পটিয়া উপজেলায় যাত্রাবিরতি করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews