1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

  • আপডেট সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৬১৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে।

গত সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নে বেংগুরা গ্রামের রহিম বক্সের বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মোঃ নুরুল আজিম বাদী হয়ে থানায় আবদুর রহিমের ছেলে তৌহিদুল আলম ( ২৮ ) , শফিকুল আলম ( ২৪ ), মোঃ ইসমাইলের ছেলে আব্দুর রহিম ( ৫৮ ), আবদুর রহিমের স্ত্রী মমতাজ বেগম ( ৫২ ) , আবদুর রহিমের মেয়ে বেবী আক্তার ( ২৮ ) ও আবদুল হালিমের ছেলে নাজিম উদ্দিন ( ৩৩ )সহ ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন, মোঃ নুরুল আজিম (৩২),মােহছেন (৩৮) , মােঃ হাসান (৪৮), জাহানারা বেগম (২২),

অভিযোগে জানা যায়, বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে জায়গায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তবে পেছনের এজমালিকানাধীন পুকুরে জায়গা বা মাছ ভাগ নিয়ে কোন রকম সমস্যা ছিল না ৮ ভাগের ৩ ভাগ আব্দুর রহিমরা পাই।

গত ৫ এপ্রিল সকাল ১১ ঘটিকার দিকে বর্ণিত বিবাদীদের ভাই এবং চাচা আবদুল হালিম অভিযোগ কারীর বাড়ীর পিছনে এজমালিকানাধীন পুকুরে মাছ ধরার জন্য বিবাদীগণ সহ সকলকে পুকুরে হাত জাল দিয়ে মাছ ধরার বিষয়টি অবহিত করেন।

জানাযায় এ অবহিত করণের পর বিবাদীরাসহ এজমালি অংশিদাররা ঐদিন পুকুরে জাল পেতে মাছ ধরতে আসে।

এ সময় মাছ ধরা, না ধরা বিষয়ে কথা বলার এক পর্যায়ে বিবাদী পক্ষ আকস্মিক ভাবে অভিযোগকারীদের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে উপুর্যুপরি মোঃ নুরুল আজিম এর মাথায়, কাঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে ও শরীরের অন্যান্য জায়গার প্রচণ্ড ভাবে আঘাত করে।

মোঃ মোহসেন কে ও ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে। এসময় আহতদের আর্ত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীরা বাদীদের উদ্দেশ্যে করে উক্ত বিষয়ে কোনরূপ বাড়াবাড়ি বা মামলা মােকদ্দমা করিলে আমাদেরকে প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করিবে মর্মে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদর্শন করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।

তখন স্থানীয় লােকজন জখমী অবস্থায় ঘটনাস্থল হইতে আহতদের উদ্ধার করে বােয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিন, পরে দায়িত্ব ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল করিম বলেন এ ঘটনায় দু’পক্ষের মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews