1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

চট্টগ্রামে ধর্ষণে অন্তঃসত্ত্বা পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি

  • আপডেট সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৬৩৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

চট্টগ্রামের বোয়ালখালীর কড়লডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়া এলাকায় প্রতিবেশীর ধর্ষণে এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে।

এই ঘটনার বিচারের আশ্বাস দিয়ে স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘ ৭ মাস সময় নষ্ট করেছে বলে জানান কিশোরীর পরিবার। এরপর ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের কাছেই দাবি করা হয় ৫ লাখ টাকা।

উপায়ন্তর না দেখে ওই কিশোরীর মা গতকাল ( ৯ এপ্রিল) শুক্রবার রাতে বোয়ালখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবক হাসান ওরফে ইমন (১৯) তালুকদার পাড়া নুর হোসেন মেম্বার বাড়ির মো. রহমত উল্লাহর ছেলে। গতকাল রাতে মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২০শে আগস্ট সন্ধ্যায় বাড়ি ফাঁকা থাকায় কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে প্রতিবেশী ইমন। এরপর একইভাবে তাকে একাধিকবার ধর্ষণ করেন ইমন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

কিশোরীর পরিবার বিষয়টি ইমনের বাবা রহমত উল্লাহকে জানালে তিনি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বাদী কিশোরীর মা বলেন স্থানীয় প্রভাবশালী নেতা ও কয়েকজন জনপ্রতিনিধি মিলে বিচার ও মীমাংসার নামে সময় ক্ষেপন করে। পরে ৫ লাখ টাকা জমা দিলে সমাধান করে দেওয়ার প্রস্তাব দেয়। তারা হত দরিদ্র মানুষ এত টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় আইনের আশ্রয় নেন বলে জানান তিনি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলা রজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে যদি আরো কেউ জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews