1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

গণহত্যা দিবসে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫৮৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

 ২৫ মার্চ কালোরাত্রিকে গণহত্যা দিবসে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে বরিশাল নগরের ওয়াপদা টর্চাল সেল ও বধ্যভৃমি চত্বরে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ও বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে মোমবাতি প্রজ্জলন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রজ্জল্লিত মোমাবতির এই মিছিল করা হয় বরিশাল ওয়াপদা টর্চাল সেল ও বধ্যভৃমিতে ব্রিজ এর উপরে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,সিটি করপোরেশন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ ওয়ার্ড কাউন্সিলর, জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, কাজল ঘোষ, বরিশাল বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি বাংলাদেশ টেলিভিশন বিটিভির সিনিয়র সাংবাদিক গাজী শাহ রিয়াজুর কবির, নিউজ জি বরিশাল ব্যুরো প্রধান মো: তুহিন হোসেন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আজ ২৫ মার্চ মানব সভ্যতার ইতিহাসে একটি বিষাদময় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালায়। বাঙালি জাতির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। ২৫ মার্চ পাক হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়লে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। কালো রাতে শুরু হওয়া পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা চলতে থাকে মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews