1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান
সংবাদ শিরনাম :

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির দায় স্বীকার করে জবানবন্দি

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫৩৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দৈনিক একুশের সময় //  সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি। তাঁরা হলেন—অর্জুন লস্কর, সাইফুর রহমান ও রবিউল ইসলাম। পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারকের কাছে তাঁরা দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আদালত ও পুলিশ সূত্র জানায়, বিকেল সোয়া ৩টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিন আসামিকে আদালতে হাজির করে শাহ পরান থানা পুলিশ। আসামিদের মধ্যে অর্জুন লস্কর ও সাইফুর রহমান সিলেট মুখ্য মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে এবং রবিউল ইসলাম সিলেট মহানগর হাকিম আদালত-২-এর বিচারক সাইফুর রহমানের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অর্জুন ও সাইফুর তাঁদের জবানবন্দিতে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে ঘটনার পুরো বিবরণও দিয়েছেন। তাঁদের সঙ্গে কারা কারা জড়িত ছিল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কী ঘটেছে, তাও তাঁরা জানিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী তিন আসামিকে আদালতে হাজির করার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় তাঁর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ ৯ জনকে আসামি করা হয়। পুলিশ ও র‌্যাব মামলার এজাহারভুক্ত ছয় আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে তিন দফায় সবাইকে পাঁচ দিন করে রিমান্ডে নেয়। এর মধ্যে প্রথম দফায় রিমান্ডে নেওয়া তিনজনকে গতকাল আদালতে হাজির করা হয়।

আজ শনিবার অন্য তিন আসামির পাঁচ দিনের রিমান্ড শেষ হবে। এর আগে গত বৃহস্পতিবার আট আসামির মধ্যে ছয়জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। যাঁদের ডিএনএ সংগ্রহ করা হয় তাঁরা হলেন—মামলার প্রধান আসামি সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, আইনুদ্দিন ও রাজন। এঁদের মধ্যে প্রথম চারজন এজাহারভুক্ত আসামি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews