মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি বরিশাল–মুলাদী–হিজলা–মেহেন্দিগঞ্জ মেইন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। তবে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
এদিকে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের আশপাশে গাছপালা কাটা এবং সঞ্চালন লাইনে হাত দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কাজে সহযোগিতা কামনা করেছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দিগঞ্জ জোনাল অফিস।
Leave a Reply