1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম// মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নে বড় ভাইয়ের ক্রয় করা জমিতে ছোট ভাই জোর করে দালান নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে বড় ভাই বাধা দেওয়ায় বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ভাই কাজ চালিয়ে যাওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় ভাইয়ের ক্রয় করা জমিতে কংক্রিটের পিলার ও বাঁশের সাপোর্ট দিয়ে দোতলা বাড়ির ফাউন্ডেশনের কাজ চলছে। চারপাশে বালু, সিমেন্ট ও নির্মাণ সামগ্রীর স্তূপ।

ঘরের কাজের ঠিকাদার বলেন, আমরা দোতলা বাড়ির ফাউন্ডেশন নিয়ে কাজ করে যাচ্ছি। পুলিশ কাজ করতে নিষেধ করেছে তাই মাঝে মধ্যে কাজ বন্ধ রাখছি।

অভিযোগকারী ভাই মোশাররফ খা বলেন, আমার ভাই তহিদুল ইসলাম আমার কাছে সব জমি বিক্রি করে দিয়েছে। এখন সেই বিক্রিত জমিতেই সে গায়ের জোরে ঘর তুলছে। পুলিশ ঘটনাস্থলে আসলে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখে। পুলিশ চলে গেলেই আবার কাজ শুরু করে দেয়।

অন্যদিকে ঘর উত্তোলনকারী তৌহিদুল ইসলাম এর স্ত্রী দাবি করেন, এই জমি আমার শাশুড়ির নামে রেকর্ড রয়েছে। মায়ের ওয়ারিশ হিসেবে আমার স্বামী এখানে ঘর তুলছে।

স্থানীয়দের অভিযোগ, দুই ভাইয়ের এই বিরোধের কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন আগেই এই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় এক ভাইকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের বিরোধ মাথাচাড়া দিয়ে উঠায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।

কাজীরহাট থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আদালতের আদেশে কাজ করার নিষেধ করা হয়েছে। আইন অমান্য করে কেউ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেছেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews