1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬
সংবাদ শিরনাম :

রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়ে সবার ঘরে। সেই মানবিক ভাবনা থেকেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের ৩২০টি অসহায় ও অতিদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন সাবেক ছাত্রনেতা, বর্তমান বিএনপি নেতা ও সমাজসেবক মুনতাসীর মামুন সোহাগ।

শুক্রবার ২৯ মে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জাঙ্গালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আমিরগঞ্জ বাজারে জমজমাট এ মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঈদের পরের দিন সোহাগের ব্যক্তিগত উদ্যোগে ২টি গরু জবাই করে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের এতিম, বিধবা ও হতদরিদ্র মানুষের হাতে নির্ধারিত পরিমাণে গরুর মাংস তুলে দেওয়া হয়।

মুনতাসীর মামুন সোহাগ নিজে মাঠে থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুরো বিতরণ কার্যক্রম তদারকি করেন। তালিকা ধরে সুশৃঙ্খলভাবে প্রতিটি পরিবার মাংস বুঝে নেয়।

বিনামূল্যে কোরবানির মাংস হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। মাংস নিতে আসা ৭০ বছর বয়সী বৃদ্ধ রহমান কণ্ঠে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা গরিব মানুষ। ঠিকমতো সংসারই চলে না, কোরবানি দেওয়ার সাধ্য কোথায়? প্রতি ঈদে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হয়। কিন্তু সোহাগ ভাই আমাদের বাড়ি থেকে ডেকে এনে নিজ হাতে মাংস দিয়েছেন। আল্লাহ উনার ভালো করুক।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সুবিধাভোগী বলেন, সোহাগ ভাই শুধু ঈদেই না, রমজানে নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে ইফতার, প্রতি কোরবানিতে মাংস বিতরণ করেন। এবারও ইউনিয়নের প্রতিটি মসজিদে ১০ হাজার টাকা করে অনুদান, ১ হাজার দুস্থ মানুষের মাঝে বস্ত্র এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছেন। উনি মানবতার ফেরিওয়ালা।’

এ বিষয়ে মুনতাসীর মামুন সোহাগ বলেন, ‘আমাদের মেহেন্দিগঞ্জ-হিজলার কৃতী সন্তান, জননন্দিত প্রতিমন্ত্রী রাজিব আহসানের মানবিক কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়েছি। অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাটাই আমার কাছে বড় পাওয়া। যতদিন বাঁচব, মানবসেবা করে যাব। সবার কাছে দোয়া চাই।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মুনতাসীর মামুন সোহাগ জাঙ্গালিয়া ইউনিয়নের গরিব-দুঃখী মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন। তার এ ধরনের মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews