1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি।

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

ইব্রাহিম মুন্সি // সারা দেশের ন্যায় মেহেন্দিগঞ্জেও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকল

​আজ সোমবার (১৮ মে) মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-মোঃ রিয়াজুর রহমানর মাধ্যমে এই আবেদনপত্রটি পেশ করা হয়।

​স্মারকলিপি সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই যুগান্তকারী প্রকল্পটি চালু হয়। দেশব্যাপী ইতিমধ্যে সফলভাবে ৭টি পর্যায় সম্পন্ন করে প্রকল্পটি বর্তমানে ৮ম পর্যায়ে পদার্পণ করেছে। দীর্ঘ এই সময়ে প্রকল্পটির আওতায় ১ম থেকে ৬ষ্ঠ পর্যায় পর্যন্ত প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৯ হাজার ৯৫০ জন এবং ৭ম পর্যায়ে প্রায় ১ কোটি ২১ লক্ষ ৫১ হাজার শিক্ষার্থীকে প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা প্রদান করা হয়েছে, যা দেশের শিক্ষা খাতে একটি বিরল সাফল্য।

​বর্তমানে সারা দেশে এই প্রকল্পে প্রায় ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন। স্মারকলিপিতে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশজুড়ে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে আলো ছড়ানোর দায়িত্ব পালন করলেও, দীর্ঘ দিন ধরে নামমাত্র ও স্বল্প ভাতা এবং চরম এক চাকরির অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

​প্রতিনিধিরা উল্লেখ করেন, মউশিক শিক্ষকরা শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন,বরং সরকারি তহবিলে জাকাত সংগ্রহ, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টিসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে অনন্য অবদান রাখছেন। এতসব অবদানের পরেও দেশের এই বিশাল একটি শিক্ষক সমাজ আজ চরম নিরাপত্তাহীনতা ও অবমূল্যায়নের শিকার।

​স্মারকলিপিতে উথাপিত মূল দাবিগুলো মধ্যে রয়েছে (১) জাতীয় শিক্ষাধারায় অনন্য অবদান রাখা এই বৃহৎ প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা হোক।
(২)প্রকল্পে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী নিয়মিত বেতন-ভাতা প্রদান করা হোক।

(৩) চাকরীর স্থায়িত্ব নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।
​স্মারকলিপিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, মেহেন্দিগঞ্জ, বরিশাল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সারা দেশের লাখো শিক্ষকের ভাগ্যোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসুলভ মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি থেকে এই প্রকল্পের বঞ্চনার অবসান ঘটিয়ে দ্রুত একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews