1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে বৃহৎ প্রকল্প শুরু উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৭৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষায় একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। “তেঁতুলিয়া নদীর ভাঙন হতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষাকরণ” শীর্ষক এ প্রকল্পটি ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদনসহ বাস্তবায়নের পথে এগিয়ে গেছে।
অদ্য ১১ এপ্রিল রোজ শনিবার ২০২৬ মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে। প্রায় ৭৩৯.৮৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এই প্রকল্পটি এলাকার নদীভাঙন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ প্রকল্পটি ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে একনেক সভায় অনুমোদন পায়। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকল্পের ডিপিপি চূড়ান্ত ও প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয় এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়।

প্রকল্পের আওতায় মোট ১১.৮০০ কিলোমিটার নদীর তীর সংরক্ষণমূলক কাজ করা হবে। এ জন্য মোট ২৯টি প্যাকেজে কাজ বাস্তবায়ন করা হবে। এতে প্রায় ২৪ লাখ ২৪ হাজার ৬৭২টি জিও ব্যাগ এবং ৮ লক্ষ ৩৭ হাজার ৭৫২টি সিসি ব্লক ব্যবহার করা হবে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে চাঁনপুর ইউনিয়নে ৪ কিলোমিটার এলাকায় ১৫টি প্যাকেজে স্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ করা হবে। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে ২ কিলোমিটার এলাকায় ৮টি প্যাকেজ এবং দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ২ কিলোমিটার এলাকায় ৪টি প্যাকেজে একই ধরনের কাজ পরিচালিত হবে। এছাড়া শ্রীপুর ইউনিয়নে ২.৮ কিলোমিটার এলাকায় ২টি প্যাকেজে গুরুত্বপূর্ণ নদী তীর প্রতিরক্ষা কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং এর তত্ত্বাবধানে থাকবে পানি সম্পদ মন্ত্রণালয়।

তেঁতুলিয়া নদীর ভাঙনে প্রতি বছর ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ভাঙনরোধের পাশাপাশি এলাকার মানুষ স্থায়ীভাবে উপকৃত হবেন এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews