1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ। মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে বিচ্ছেদ হওয়া নারীকে নিয়ে ভুয়া পেজের কন্টেন্ট বাণিজ্য, নেপথ্যে সাবেক স্বামীর ভাগিনা! ‎ মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখার আহ্বান- প্রতিমন্ত্রী রাজিব আহসান
সংবাদ শিরনাম :

আজ বরিশালের ৪৫ গ্রামে ঈদ

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৬৩৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বরিশাল বিভাগের চার জেলার ৪৫ গ্রামে চাঁদ দেখা সাপেক্ষে আজ রোববার পবিত্র ঈদ-উল ফিতর পালিত হবে। চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারী বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলার ওইসব গ্রামের মুসল্লীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমাতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের সাতকানিয়া পীরের অনুসারী জাহাঙ্গির সিকদার এ তথ্য জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি মেনে রোববার বিভাগের ৪ জেলার এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ২ হাজার মানুষ চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফের অনুসারী। জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠী, বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার মানুষও প্রতি বছরের নেয় এবারও একদিন আগে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।

জানতে চাইলে নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকায় হাজি বাড়ি জামে মসজিদের সভাপতি আমীর হোসেন মিঠু বলেন, রোববার সকাল ৯টায় ওই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাবুগঞ্জের খানপুরা গ্রামের সাতকানিয়া পীরের অনুসারী জাহাঙ্গির সিকদার বলেন, চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ঈদ পালন করে আসছেন। এবারও চাঁদ দেখা স্বাপেক্ষে ভেটেরেনারী কলেজের পাশে ঈদের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে উপকূলীয় এলাকা পটুয়াখালীর ২২ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন। গ্রামগুলো হচ্ছে- পটুয়াখালীর গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরদি চন্দ্রপাড়া, কনকদিয়া, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কলাপাড়ার দণি দেবপুুর।

উপকূলীয় এলাকা বরগুনা জেলার আমতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বেতাগী উপজেলার ৫ সহস্রাধিক অনুসারী রোববার ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন।

দ্বীপ জেলা ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবারের লোকজন সুরেশ্বরী ও সাতকানিয়া পীরের অনুসারী। ভোলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পয়িা ও পশ্চিম মুলাইপত্তন, লালমোহন পৌর এলাকা ফরাজগঞ্জ ও লাঙ্গলখালী, তজুমদ্দিন উপজেলার শিবপুর ও শম্ভুপুর এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামর প্রায় ৫ হাজার মানুষ রোববার ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews