1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি
সংবাদ শিরনাম :

জেলা পরিষদ নির্বাচন বরিশাল, সদস্য পদে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ মেহেদী হাসান খান

  • আপডেট সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃআল-আমিন রিমন //

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার লক্ষে সকলের দোয়া ও সমর্থন চেয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন তরুণ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মেহেদী হাসান খান।

বরিশাল জেলা পরিষদ এর সদর উপজেলার সদস্য পদে সকলের সমর্থন আদায়ে ভোটারদের সাথে যোগাযোগ রাখছেন খান মেহেদী হাসান।

বয়সে তরুন মেহেদী হাসান খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, জেলা আ’লীগের সভাপতি ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পুত্র বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র স্নেহধন্য ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

তরুণ এ ব্যবসায়ী বরিশাল মহানগর ১০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ও বর্তমানে যুবলীগের ১০ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে বৃহত্তর বরিশাল জেলা ফেব্রিকেটর্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে ।

খান মেহেদী হাসান জানান, সোশ্যাল মিডিয়া তার নিজ ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে সকলের দোয়া ও সমর্থন চেয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন। ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রক্ষা করে দোয়া চেয়েছি। আশা করি সদর উপজেলার সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হবো।

উল্লেখ্য জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৭ অক্টোবর স্থানীয় এই সরকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠতম কমিশন সভা শেষে ২৩ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের এ তফসিল ঘোষণা দেন।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, জেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান ছাড়াও ১০ উপজেলায় সাধারণ সদস্য পদে ১০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত হবেন।
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলায় মোট ভোটার ১ হাজার ২৯১ জন। যারা সকলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews