1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত মেহেন্দিগঞ্জ সোনালী ব্যাংকে কৃষি ও ক্ষুদ্র ঋণে সুদ মওকুফের মহাসুযোগ, সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পাতারহাট বন্দরের সড়ক প্রশস্তকরণ ও খাল খননসহ ব্যবসায়ীদের নানা দাবি
সংবাদ শিরনাম :

যাত্রী ছাউনিতে ৫ কোটি ২১ লাখ টাকা অপচয়সহ ৭ ব্যর্থতায় নতুনধারার নিন্দা

  • আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

যাত্রী ছাউনির নামে ৫ কোটি ২১ লাখ টাকা অপচয়ের নিন্দা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। একই সাথে ১০ সেপ্টেম্বর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুনধারার মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনি জাতির পিতার পরিবারেরই একজন, দয়া করে এমন কোন কাজ করবেন না, যে কাজে জাতির পিতার সম্মান ক্ষুন্ন হয়; তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের নামে অপচয় আর অপরাধ-দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেয়া হয়। তিনি নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করেছেন নিরন্ন-নিন্মবিত্ত-মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ধরে রাখতে। তারা যেন ভালো থাকে, তারা যেন নিজেদের পরিবার নিয়ে দুর্ঘটনামুক্ত-সমৃদ্ধ দেশে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে ভালো থাকতে পারে। আজ যখন আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ কোটি ২১ লাখ ৮২ হাজার কাটা ব্যয় করে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে ২৩৪ টি যাত্রী ছাউনি নির্মিত হলো, তখন আপনি তার খবরও রাখলেন না! এই যাত্রী ছাউনিগুলোর ৮১%-ই ব্যবহৃত হচ্ছে না অপরিকল্পিতভাবে বাস্তবায়নের কারণে। আপনার এহেন কর্মকান্ড আগামী তিনগুলো অব্যহত থাকলে শুধু সিটি কর্পোরেশন নয়; দেউলিয়া হবে অত্র এলাকার সাধারণ মানুষও। কারণ আপনি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রেড লাইসেন্স ফি বাড়িয়েছেন, ট্যাক্স বাড়িয়েছেন অথচ সেবা বাড়াতে ব্যর্থ হয়েছেন। আপনার ৭ ব্যর্থতা হলো- ১. ফুটপাত দখলমুক্ত করতে না পারা ২. রাস্তাগুলোকে দখলমুক্ত করে প্রশস্ত করতে না পারা, ৩. খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার করতে না পারা, ৪. সাধারণ মানুষের নিত্যনৈমিত্তিক যন্ত্রণা মশার উপদ্রুব থেকে মুক্তি দিতে না পারা ৫. ময়লা-আবর্জনা সমস্যার সমাধানে ব্যর্থ ৬. অবৈধ রিক্সাগুলোকে মনিটরিং-এর মাধ্যমে বৈধতার আওয়াতায় আনতে না পারা এবং ৭. সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের অপরাধ-দুর্নীতি থামাতে ব্যর্থ হওয়া। আশা করবো বিষয়গুলো অনতিবিলম্বে সুদৃষ্টিতে দেখবেন, সমাধানে নিবেদিত থেকে জনগণকে সত্যিকার্থেই আপনি যে, জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার একজন যোগ্য উত্তরসূরী তা প্রমাণ করবেন। তা না হলে আজ দু একটা ভুল দেখিয়ে দিলেও আগামীতে রাজপথে নামতে বাধ্য হবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews