হিজলায় বজ্রপাতে একজনের মৃত্যু
-
আপডেট সময় :
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
-
৪৩৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গা এলাকায়, চর ছয়গা বহুমুখী দাখিল মাদ্রাসার বহুতল ভবনে কাজ করতে আসা মোঃ তরিকুল ইসলাম(২২) নামে একজন রাজমিস্ত্রির বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সে বরগুনার আমতলি উপজেলার হলদিপাড়া গ্রামের মাঈনুদ্দিন প্যাদার ছেলে বলে জানা গিয়েছে। সে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের রাজমিস্ত্রি হিসেবে কাজ করতে এসেছিলেন হিজলা উপজেলার ওই মাদ্রাসায়।
এলাকা সূত্রে জানা গিয়েছে , রবিবার ৪ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসার ক্লাস চলছিলো। এসময় আকাশে কালো মেঘ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো। রাজমিস্ত্রি তরিকুল ভবনের কাছেই একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলো। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হিজলা হরিনাথপুর ফাঁড়ির ইনচার্জ আঃ রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঘটনার স্থানে যাচ্ছেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply