বোয়ালখালীর শাকপুরায় ব্যবসায়ী জানে আলমের উদ্যোগে ৫ হাজার জনকে ইফতার সামগ্রী বিতরণ
-
আপডেট সময় :
শনিবার, ৯ এপ্রিল, ২০২২
-
৪৩৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরায় ব্যবসায়ী হাজী মো: জানে আলমের ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার (৮ এপ্রিল) সকালে হাজী মোঃ জানে আলম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- হাজী মোঃ জানে আলম,হাজী মোজাহের আলম, হাজী তৈয়বুল আলম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,হাজী মোঃ শাহাজাহান, হাজী মোঃ শাহীনুর, হাজী শওকত, জাহিদুল ইসলাম জয়,মোঃ ডালিম, জুনাইদ উল্লাহ শিবলী, মোঃ শফিউল আলম, মোঃ আবু ইউছুপ, মোঃ নুরুল কবির মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।
হাজি মোঃ জানে আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমার ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র রমজান উপলক্ষে ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে। এভাবে দুস্থ অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply