1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

চরমোনাইয়ে লুডু-ক্যারামে জুয়া খেললেই জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৪৩৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দোকানে বসে স্মার্টফোনে লুডু, ক্যারাম বোর্ড বা তাস দিয়ে জুয়া খেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু দোকান নয়, যে কোনো স্থানে বসে জুয়া খেললে ১০ হাজার টাকা জরিমানা ও যে দোকানে বসে এসব খেলা হবে, সেই দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার রাতে চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম এ নির্দেশনা জারি করেন। এ সংক্রান্ত নোটিশ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাঁটানো হয়।

নোটিশে বলা হয়, ‘অত্র ইউনিয়নের কোনো দোকান বা স্থানে বসে স্মার্টফোন বা লুডুর কোটের দ্বারা লুডু, ক্যারম বোর্ড বা তাসের মাধ্যমে জুয়া খেলা এবং অবৈধ মাদক সেবন অবস্থায় যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তা হলে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে যে দোকানে খেলা অবস্থায় পাওয়া যাবে, সেই দোকান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে।’

স্থানীয় মোসলেম গাজী বলেন, সন্ধ্যার পর পরই উঠতি বয়সি যুবকরা রাত পর্যন্ত দলে দলে ভাগ হয়ে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন স্থানে বসে লুডু খেলে। মোবাইলে লুডু খেলার পাশাপাশি জুয়া খেলতেও দেখা যায়। চেয়ারম্যান উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। যাতে সন্ধ্যার পর পড়ার টেবিলে বসার কথা, তাদের দেখা যায় দোকানের সামনে বসে লুডু-ক্যারাম খেলতে।

চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম বলেন, স্মার্টফোনে লুডু খেলে যুবকরা বিপথগামী হচ্ছেন। তারা প্রথমে শখের বসে খেললেও পর জুয়ায় আসক্ত হয়ে যায়। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে নানা ধরনের অভিযোগ আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews