1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

ঝালকাঠির সুগন্ধা নদীতে  লঞ্চে ‘আগুন’ ৩০ কফিনের সারি, জানাজা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫০৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ৩০ জনের জানাজা বরগুনায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বরগুনা সার্কিট হাউজ ঈদগা ময়দানে ৩০ জনের সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এখন তাদের দাফনের কার্যক্রম চলছে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ঝালকাঠি জেনারেল হাসপাতাল থেকে মোট ৩৭ জনের মরদেহ বুঝে নেয় বরগুনা জেলা প্রশাসন। এদের মধ্যে আগেই পাঁচজনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বাকি ৩২ জনের মধ্যে শনিবার  সকালে স্বজনরা আরও চারজনের মৃতদেহ শনাক্ত করেছে। এই চারজনের মধ্যে দুইজনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, পরিচয় শনাক্ত হওয়া আরও দু’জনসহ ৩০ জনের জানাজা বরগুনা সার্কিট হাউজ ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জানাজায় স্থানীয় সংসদ সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

জেলা প্রশাসক আরও জানান, জানাজার পর পরিচয় শনাক্ত হওয়া দু’জনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়ে বাকি ২৮ জনের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। তবে প্রতিটি মরদেহের ময়নাতদন্ত করে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাদের কোনো স্বজন যদি ডিএনএ নমুনা নিয়ে আসেন তবে কবর শনাক্ত করে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews