1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় ইউএনওসহ আহত-৩, শটগান নদীতে

  • আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১১১৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি  //

মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার ইউএনও শাহাদাত হোসেন মাসুদসহ ২ আনসার সদস্য। হামলায় আহত হয়, ইউএনও শাহাদাত হোসেন মাসুদ, তার দেহরক্ষি আনসার তুহিন (২৭) ও ইব্রাহিম (৩০)।

এ সময় আনসার সদস্যের সাথে থাকা একটি শটগান গজারিয়ায় নদীতে পড়ে যায়। শটগানটি উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারহাট সংলগ্ন গজারিয়া নদীতে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান, সার্কেল এস পি বাবুল আক্তার , বরিশাল আনসার ভিডিপির রেঞ্জ পরিচালক আশরাফুল আজম, থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

এই ঘটনায় অভিযুক্ত জেলেদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, জানান, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় মা ইলিশ রক্ষার অভিযান চলাকালীন সময়ে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় গজারীয়া নদীতে ইলিশ ও জাল সহ জেলেদের ধাওয়া করাকালীন একটি জেলেদের ট্রলার ইউএনও’র স্প্রীড বোডের উপর উঠিয়ে দেয়। তখন ইউএনও’র দেহরক্ষী তুহিন (২৭) শর্টগান সহ নদীতে পরে যায়। অপর দেহরক্ষী আনসার সদস্যসহ ইউএনও আহত হয়।

হামলাকারী জেলেরা দ্রুত পালিয়ে যায়। পরে দেহরক্ষী আনসার সদস্য তুহিনকে নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও তার সাথে থাকা অস্ত্র (শর্টগান) নদীতে পরে যায়। বরিশাল থেকে ডুবুরি টিম এসে অস্ত্র (শর্টগান)টি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউএনওর অভিযানকালে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন উপস্থিত থাকলেও তার কোন ক্ষতি হয়নি।

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, ইউএনও’র উপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews