মেহেন্দিগঞ্জ ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়নে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত।
-
আপডেট সময় :
সোমবার, ১৬ আগস্ট, ২০২১
-
৬৫৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক বাচ্চু দেওয়ান’র সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়। সঞ্চালনায় ছিলেন শফিক হাওলাদার,তার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুর্চীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে দরিচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বাশিকি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকাল ১০টায়
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবদুল কাদের বয়াতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরিচর খাজুরিয়া ইউনিয়ানের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ আখন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দুলাল বেপারি,দরিচর খাজুরিয়া ইউনিয়ন ছাএলীগে’র সভাপতি এ কে এম আরাফাত, বীর মুক্তিযোদ্ধা কুদুছ সিকদার। আরো অন্য অন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতিরজনক বঙ্গবন্ধু সহ শাহাদাত বরনকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন দরিচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা সোবাহান।
দোয়া মোনাজাত শেষে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply