1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

দোহাজারী হাইওয়ে চেকপোস্টে গাড়ি চাপায় পুলিশ নিহত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫২৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার চেকপোস্টে মাইক্রোবাস চাপায় কর্তব্যরত মো. রাব্বী ভূইয়া (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরাফাত হোসেন আরেকজন সহকর্মী।

নিহত রাব্বী ভূইয়া নরসিংদী জেলার পলাশ থানার মালিথা চরসিন্দু এলাকার মোজাম্মেল হকের ছেলে। নিহত ও আহত দুইজনই দোহাজারী হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে দোহাজারী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে চট্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফরহাদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লকডাউনের ডিউটি পালন করছিলেন দোহাজারী হাইওয়ে থানার কনস্টেবল রাব্বী ও আরাফাত হোসেন।

কক্সবাজারের দিক থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে আসছিল। গাড়িটি চেকপোস্টের ওপর তুলে দেয় চালক। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সাদা রঙের মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৫২২৫) দায়িত্ব পালনরত ০২ কনস্টেবলকে চাপা দেয়। এতে কনস্টেবল রাব্বী মাথায় গুরুতর আঘাত পান।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অপর কনস্টেবল আরাফাত হোসেন ডান হাতের কনুই ও পায়ে আঘাত পেয়েছেন। তাকে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, চালক গাড়িটি দোহাজারী পৌরসভার সড়কে রেখে পালিয়ে গেছে। গাড়িটি জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews