1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন আটক তিনজন।

  • আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫১১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালী পৌর এলাকায় বাসায় আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৩১ জুলাই) বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূ তিন জনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড মীরপাড়ার বদি আলমের ছেলে কামাল হোসেন প্রকাশ ধামা কামাল (৪২), নুরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (২৮) ও ৫নং সারোয়াতলী ইউনিয়নের আবুল বশরের স্ত্রী রোকেয়া বেগম (৩০)।

মামলার বাদী বলেন, গতকাল শনিবার বিকেলে তার ৭ মাসের কন্যা সন্তান অসুস্থ হওয়ায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করতে এসে পূর্বপরিচিত রোকেয়া বেগমের কাছে ফোনে দুই হাজার টাকা ধার চান।

রোকেয়া বেগম রফিক নামের এক ব্যক্তির মাধ্যমে তাকে ভাড়া বাসায় নিয়ে যান। এ সময় রোকেয়া বেগম এবং ওই এলাকার কামাল হোসেন ও গিয়াস উদ্দিন পাশের একটি কক্ষে নিয়ে গিয়ে গৃহবধূর মোবাইল ছিনিয়ে নেয়। এক পর্যায়ে রোকেয়া বেগম কক্ষ থেকে বের হয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়।

পরে দুইজন মিলে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম সাংবাদিকদের বলেন, যে ঘরটিতে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ সেটি ওই নারীর পূর্ব পরিচিতি রোকেয়ার ভাড়া করা বাসা।

ধর্ষণের অভিযোগকারী ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওসি মো. আবদুল করিম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews