সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সাংবাদিক হীরা।
-
আপডেট সময় :
মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
-
৪৮৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
মোঃ মনিরুল ইসলাম লিমন//
৪২তম জন্মবার্ষিকীতে সহকর্মী ও শুভাকাঙ্খীদের ভালবাসায় সিক্ত হয়েছেন দক্ষিণাঞ্চলের নির্ভীক কলম সৈনিক, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও পেশাজীবি সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা।
রবিবার রাত দশটায় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল মেট্রোর অস্থায়ী কার্যালয়ে ও বিনিউজের আয়োজনে জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক খোকন আহম্মেদ হীরা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জামিল মাহামুদ, এসএম মিজান, হাসান মাহামুদ, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, এইচএম লিজন, জিএম জসিম হাসান, মাসুদ সরদার, ফাহাদ মিয়া, তারেক মাহামুদ আলী, পঙ্কজ কুন্ডু, সুমন তালুকদার, আল-আমিনসহ অন্যান্য শুভাকাঙ্খীরা।
আয়োজক, সহকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীদিনের পথচলায় সকলের কাছে দোয়া কামনা করেন সাংবাদিক হীরা। পাশাপাশি তরুন সংবাদ কর্মীদের উৎসাহ প্রদান করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন তিনি। এরআগে শনিবার দিবাগত রাত বারটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুনী এ সাংবাদিকের জন্মদিনের শুভেচ্ছা জানান সহকর্মী ও বিভিন্ন শ্রেনীপেশার নাগরিকরা।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply