1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

গরুর হাট পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ।

  • আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৬২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল,হোসনাবাদ গরুর হাট পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন ১৮ ই জুলাই রবিবার সকালে উপজেলার শরিকল,হোসনাবাদ গরুর হাট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ক্রেতা, বিক্রেতা ও ইজারাদারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং সকলকে মাক্স পরার পরামর্শ দেন।
পশুরহাটে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার পুলিশ, ইজারাদার, স্থানীয় প্রশাসন সবাই মিলে কাজ করে যাচ্ছে। মাস্ক, গ্লাবস পরা এবং নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য বাজারে অনবরত মাইকিং করা হচ্ছে। পাশাপাশি হাটে ঢুকতে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যারা গরু কিনতে আসবে তাদের যেন করোনা সংক্রমণ না হয় এজন্য এসব ব্যবস্থা করা। এছাড়া পশুর হাটে বৃদ্ধ, অসুস্থ এবং শিশুরা যাতে না আসে সেজন্য বিভিন্ন মাধ্যমে অনুৎসাহিত করা হচ্ছে।
নিরাপত্তার ব্যাপারে ওসি আফজাল হোসেন বলেন, দূর দুরান্ত থেকে পাইকারদের টাকা ছিনতাই, চুরি-ডাকাতি ও মলম পার্টির খপ্পর রোধে সার্বক্ষণিক পুলিশ কাজ করছে। গরু বিক্রির টাকা ইজারাদারদের মাধ্যমে পুলিশ পাহারায় টাকা রাখার ব্যবস্থা করা হয়েছে এবং জাল টাকা সনাক্তকরণ যন্ত্র রাখা হয়েছে। এসময় ওসি আফজাল হোসেন বলেন, আমাদের দেশের খামারীরা কষ্ট করে সারা বছর পশু পালন করছে। তাদের দিক বিবেচনা করে স্বাস্থ্য ঝুঁকি বিষয়টি মাথায় রেখে গরুর হাটের অনুমোদন দেয়া হয়েছে যাতে প্রান্তিক কৃষকরা তাদের জীবিকার জন্য রাস্তায় না বসে। অনুমোদনকৃত জায়গায় বসে পশু বিক্রি করে তারা সংসারের অভাব অনটন মিটাতে পারে।
পরিদর্শনকালে শরিকল তদন্ত কেন্দ্রেের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদার ও মোঃ ফরিদ উদ্দিনসহ থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews