1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

শের-ই বাংলা মেডিক্যালে ৭ মৃত্যু।

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৯০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৬৮.৬১ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়। এর মধ্যে কোনও পজিটিভ রোগী ছিল না। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ রোগী। যাদের মধ্যে সাত জন পজিটিভ রোগী ছিলেন।

একই সময়ে (গত ২৪ ঘণ্টা) বিভিন্ন উপসর্গ নিয়ে ৪৯ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ১৯ জন পজিটিভ ছিলেন। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।

শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩০৩ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার রাতের শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। শনাক্তের হার ৬৮.৬১ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিলেন পাঁচ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে এক হাজার ৬৪২ জন ছিলেন পজিটিভ। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৩৬৫ জন। এদের মধ্যে পজিটিভ এক হাজার ২৯১ জন। ৮৮৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলের ২৪৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews