1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী।

সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের এবং মামলা রুজুর আবেদন করেন ওই তরুণী।

মামলার অভিযোগে ২৫ বছর বয়সী ওই তরুণী উল্লেখ করেন, বিয়ের আশ্বাস দেখিয়ে ছাত্রলীগ সভাপতি জসীম জোর করে নগরীর ২৯নং ওয়ার্ডস্থ তরুণীর বাসায় ঢুকে জোর করে ধর্ষণ করে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর।

এতে তিনি গর্ভবতী হয়ে পড়লে জসীম তাকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে থাকে। একপর্যায়ে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়।

এর পর জসীম ঢাকায় হোটেলে, ওই তরুণীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এর পর বিবাহের জন্য চাপ দিতে থাকলে সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গিয়ে দুদিনের মধ্যে বিয়ের কথা বলে ধর্ষণ করেন।

দুদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় বিয়ের জন্য চাপ দেওয়া হলে জসীম ওই তরুণীকে জানায় তিনি বিয়ে করেছেন এবং তাকে বিয়ে করা সম্ভব নয়।
এর পর ওই তরুণী মানসিকভাবে ভেঙে পড়ে থানায় অভিযোগ এবং মামলার আবেদন করেন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওই তরুণী সম্প্রতি নগরীর সাগরদিতে জসীম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের দাবিতে হট্টগোল করেন। এর পরেই জসীম অন্য আরেক মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই বিষয়ে জানতে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। এর সত্যতা যাচাইয়ের পর মামলা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews