1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

ঢাকা-বরিশাল ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫০২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ঢাকা-বরিশাল ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

অনলাইন ডেস্ক২০:০৫, ১২ জুলাই, ২০২০ | পাঠের সময় : ০.৯ মিনিট

দীর্ঘ সাড়ে ৩ মাস পর রবিবার (১২ জুলাই) থেকে ঢাকা থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এখন প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে বরিশাল এবং বিকাল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকা এ দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বরিশাল রুটে ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় বৃহত্তর বরিশালের ৬টি জেলার নাগরিকদের জন্য সহজে আকাশপথে রাজধানীসহ সারাদেশের সাথে যোগাযোগ স্থাপন সহজতর হবে।

সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য নূন্যতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস্ ব্যবহার করে টিকেট করলে গ্রাহকগণ ভাড়ার উপর ১২% মূল্যছাড়ের সুবিধাও ভোগ করতে পারবেন। পাশাপাশি ইউএস-বাংলার স্কাই স্টার গ্রাহকগণ ১২% মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ অফিস থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।

ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩ টি এয়ারক্রাফট রয়েছে।

বর্তমানে কোভিড-১৯ মহামারীকালীণ সময়ে অভ্যন্তরীণ রুট বরিশাল ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews