1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
কুয়াকাটায় “কুটুম” ‘ন‍্যাশনাল ট‍্যুরিজম বিজনেস অ‍্যাওয়ার্ড -২০২১’ ভূষিত। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।

কুয়াকাটায় “কুটুম” ‘ন‍্যাশনাল ট‍্যুরিজম বিজনেস অ‍্যাওয়ার্ড -২০২১’ ভূষিত।

  • আপডেট সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃ আব্দুল কাইয়ুম (আরজু)ঃ

বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ)’র অনুষ্ঠিত দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘ন‍্যাশনাল ট‍্যুরিজম বিজনেস অ‍্যাওয়ার্ড -২০২১’ প্রদান করেন “কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম)’কে।”

ট‍্যুরিজম বিজনেস অ‍্যাওয়ার্ড -২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত (ভার্চুয়াল) ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন।

শনিবার (৫, ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁওে বিকাল ৪টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবন, ব্যানকুইট হলে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ)’র ‘ন‍্যাশনাল ট‍্যুরিজম বিজনেস অ‍্যাওয়ার্ড -২০২১’ অনুষ্ঠানে এই পদকটি কুটুম’র পক্ষ থেকে গ্রহণ করেন “(কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম)’র” সভাপতি, জনাব, মোঃ নাসির উদ্দীন (বিপ্লব)। আরো উপস্থিত ছিলেন কুটুমের যুুুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাহিদ, সহ-সভাপতি ইঞ্জিঃ আমীন।

‘ন‍্যাশনাল ট‍্যুরিজম বিজনেস অ‍্যাওয়ার্ড -২০২১’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খবির উদ্দিন আহমেদ, সদস্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং সভাপতি ট্রিয়াব। জনাব শিবলুল আজম কোরেশি, সিনিয়র সহ সভাপতি টোয়াব।
জনাব তৌহিদা সুলতানা রুনু, সভাপতি ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লিঃ। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আটাব ঢাকা জোন। জনাব জাহাঙ্গীর আলম বকুল, উপদেষ্টা বিটিইএ। স্বাগত বক্তা জনাব মাসুদুল হাসান জায়েদী, সিনিয়র সহ সভাপতি, বিটিইএ।
সঞ্চালনায় জনাব কিশোর রায়হান, পরিচালক বিটিইএ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শহিদুল ইসলাম সাগর, চেয়ারম্যান, বিটিইএ।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম)’র সাধারণ সম্পাদক- হোসাইন আমির (সাংবাদিক)
‘ন‍্যাশনাল ট‍্যুরিজম বিজনেস অ‍্যাওয়ার্ড -২০২১’ পাওয়ায় “বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ)’র” প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদ প্রতিনিধিকে বলেন, আমরা আসলেই আজ এটি এমন একটি পাওয়া যা আমাদের ‘কুটুম’ পরিবারের জন্য অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখে। আমাদের এই অর্জনের মধ্যে দিয়ে পর্যটন সংশ্লিষ্ট কুটুমে’র কার্যক্রমের গতিশীলতা আরো যথাযথ বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি কুটুমের সকল সদস্যদের। যাদের অক্লান্ত প্রচেষ্টায় এমন একটি সফলতা অর্জন হয়েছে আমাদের। অদূর ভবিষ্যতে আমাদের সংগঠনের কার্যক্রম বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে এটি।
হোসাইন আমির কুটুমসহ পর্যটনশিল্প সংশ্লিষ্টদের উদ্যেশ্যে অনুরোধ করে বলেন, আমরা চাই কুয়াকাটা পর্যটন কেন্দ্রে সংশ্লিষ্টতায় যারা রয়েছে সকলে আমরা যেন পর্যটন নগরী কুয়াকাটার সঠিক কর্মতৎপরতার প্রতি আরো গুরুত্ব দেই। যেহেতু আমাদের পর্যটকদের উপরেই একমাত্র নির্ভর করে চলে আয়ের মাধ্যম হিসেবে। সেহেতু পর্যটকদের সুন্দর ও মানসম্মত সেবার মাধ্যমে আমরা পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনিতীর চাকা সচল রাখা, এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সহায়ক হতে পারি; সেবার মান পরিবর্তনের মধ্য দিয়েই। আমাদের স্থানীয় সেবার মান ভিত্তিক পর্যালোচনা করে পর্যটকরা কুয়াকাটা ভ্রমনের জন্য উৎসাহী হয়। আমরা যদি পর্যটকদের শতভাগ সেবার মান নিশ্চিত করতে পারি তবেই কুয়াকাটা সকলশ্রেনীর পর্যটকের সমাগম বাড়বে বলে আশা করছি। দেশি-বিদেশি সকল ধরনের পর্যটকরা বেশি করে কুয়াকাটা ভ্রমণ আগ্রহী হবে।
তিনি আগত পর্যটকদের উদ্দেশ্যে বলেনঃ
বর্তমান কুয়াকাটা সেবার মান অতীতের চেয়ে সম্প্রতি কয়েক বছরে তুলনামূলক মানোন্নয়ন হয়েছে যা কুয়াকাটা পর্যটন কেন্দ্রের প্রশাসনসহ পর্যটকদের সেবায় নিয়োজিত সকলেই প্রশংসার দাবী রাখে। তাই আপনারা কোনোপ্রকার ভোগান্তি ছাড়াই কুয়াকাটা পর্যটন কেন্দ্রে ভ্রমণের মানসিকতা ও পজিটিভ দৃষ্টি রাখতে পারেন।
পরিশেষে সকলের সম্মিলিত সহোযোগিতা চাই
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সমুদ্রকন্যা পর্যটন নগরীর আধুনিকায়নে। বিশ্বের দরবারে কুয়াকাটা উপস্থাপনে কুটুম’র সকল সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে।

তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশেষ গুরুত্বের সাথে বলতে চাই যে, কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রকৃতির বৈচিত্র রক্ষা ও তীরের বালুক্ষয় রোধে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
যাতে করে দ্রুত সংরক্ষিত বনাঞ্চল সমুদ্রের বালুক্ষয়ের কবল থেকে রক্ষা করনে কার্যকরী পদক্ষেপ নেয়া হয় বলে সরকারের প্রতি আবেদন করেন তিনি।

আব্দুল কাইয়ুম (আরজু)
কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি
তারিখঃ ০৫.০২.২০২২

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews