1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরনাম :

নির্বাচনী ইশতেহার অনুযায়ী “সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট’র” (কলেজ) উদ্ভোধন করলেন কুয়াকাটা পৌর মেয়র।

  • আপডেট সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাইয়ুমঃ

প্রথমবারের মতো পর্যটন নগরীতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার’র উদ্যেগে ”কুয়াকাটা সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট” কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনার শুভ উদ্ভোদন করেন।

শপথের ১ বছরেট মধ্যেই কুয়াকাটা পৌর মেয়র তার নির্বাচনীয় ইশতেহারে দেওয়া কথা রাখলেন।
কুয়াকাটা পৌর ৮নং ওয়ার্ড এলাকার পাঞ্জুপাড়ায় ৪রা ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০ টায় “কুয়াকাটায় সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট” কলেজ’র ভিত্তি প্রস্তর স্থাপনার শুভ উদ্ভোদন করা হয়। এসময়ে কুয়াকাটা পৌর ও আশেপাশ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷

ভিত্তি প্রস্তর স্থাপনা উদ্বোধন শেষে কুয়াকাটা পৌর মেয়র জনাব, আনোয়ার হাওলাদার তার বক্তব্যে বলেন, দক্ষতাপূর্ণ একটি দেশ যদি যথেষ্ট সায়েন্স এন্ড টেকনোলজি নির্ভর হয়, নিঃসন্দেহে তা উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে। আমার বাল্যকাল থেকে স্বপ্ন বুনেছি, মহান আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে কুয়াকাটাকে এমন শিক্ষাকেন্দ্র হিসেবে তৈরি করব। যে খানে প্রত্যেকটি মানুষ দক্ষ হিসেবে গড়ে উঠবে৷ দেশ ও দশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবে। পৌর মেয়র আরো বলেন, যে স্বপ্ন বাস্তবতার জন্য লড়াই করে যাচ্ছি। আমি খুবই ভাগ্যবান, আমার এলাকার মানুষ এই স্বপ্ন পূরণে তাঁদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একদিন কুয়াকাটার মানুষ শতভাগ শিক্ষিত হবে, দক্ষতার সাথে নিজেদের উন্নয়নের পাশাপাশি এই দেশের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখবে। ইনশাআল্লাহ, আরো দুটি “কুয়াকাটা ওমেন’স কলেজ” ও “কুয়াকাটা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠানের স্থাপনা তৈরি করার স্বপ্ন নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এসময় ওই সভায় উপস্থিত আরো বক্তব্য রাখেন, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ নেছার হাওলাদার, হোসাইন আমির (সাংবাদিক), পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর- আশ্রাব আলী শিকদার, কাউন্সিলর পৌর ৫নং ওয়ার্ড- আবুল ফরাজী,সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর- তোফায়েল আহমেদ তপু, মাওঃ মাঈনুল ইসলাম (শিক্ষক)। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, (জমি দাতাদের পক্ষে) হাজী আইউব আলী শিকদার, সঞ্চালনা করেন এমএ বারী আজাদ।

“কুয়াকাটা সায়েন্স এন্ড টেকনোলজি” কলেজ’র” জমি দাতারা হলেন, কুয়াকাটা পৌর এলাকার বাসিন্দা আলহাজ্ব আইউব আলী শিকদার, আশ্রাফ আলী শিকার, কাইয়ুম শিকদার, আঃ মন্নান হাওলাদার, মোঃ হাবিবুর রহমান হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার, মোঃ মোতালেব হাওলাদার, সুলতান হাওলাদার, মোঃ ছোমেদ শিকদার ও সোহরাব খাঁ প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্বারি কেএম মনিরুজ্জামান।###

আব্দুল কাইয়ুম
কুয়াকাটা প্রতিনিধি
তারিখ -০৪-০২-২০২২

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews