একটি বট গাছের ছায়া যেমন পুরো মাঠকে ছায়াতলে রেখে শীতল রাখে, তেমনি বাবা নামক ব্যাক্তি টা স্ত্রী ও সন্তানদের কে নিজ আশ্রয়স্থলে নিরাপদে রাখে।
আজ ২৪ই জানুয়ারি, আজকের এই দিনে বাবা হারিয়েছেন বরিশালের আলোচিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক একুশের সময়’র সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মেহেদি হাসান।
সাংবাদিক মেহেদি হাসানের বাবার নাম মোঃ রুহুল আমিন।
তিনি পাতারহাট আর সি কলেজের থেকে এইচ এস সি পাস করেন এবং ভোলা থেকে পিটিআই পাশ করে কর্মস্থলে সুনামের সহিত ছিলেন।
মোঃ রুহুল আমিন অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন এ দুনিয়ায়, যারা তার জন্য এখনও নামাজের মোনাজাতে দোয়া করেন।
এছাড়াও মোঃ রুহুল আমিন দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী রেখে মারা যান, তার বড়ো ছেলে সাংবাদিক মেহেদি হাসান সুনামের সহিত বরিশালে মহান দ্বায়িত্ব পালন করছেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক একুশের সময়ের পরিবারের পক্ষে সম্পাদক রাজিব তাজ।
আজ বাদ আসর সাংবাদিক মেহেদি হাসানের বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান করা নিজ বাড়িতে।
সবার কাছে মেহেদি হাসানের বাবার জন্য দোয়া চেয়েছেন পরিবারবর্গ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply