বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বিসিক বালুর মাঠে জমাকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দীন হায়দার।
১০ তারিখ বুধবার বিকেল ৫ টায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, শিল্প নগরীর বিভিন্ন কলকারখানা মালিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ, আগত দর্শনার্থী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
মেলার প্রবেশদ্বারে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ফ্রী মাক্স বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার যাহা স্বাস্থ্যবিধি মানতে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া মেলার উল্লেখযোগ্য বিষয় হল সকল শ্রেণী-পেশার দর্শনার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যাবস্থা ।
মেলায় বিভিন্ন উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রায় ৮০ টি দোকান রয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে জুতার দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান, আচারের দোকান, বিভিন্ন তাঁত শিল্পের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, ক্রোকারিজ এর দোকান সহ অনেক রকমের ব্যতিক্রমী পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা।
মেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। মেলার মূল আকর্ষণ হিসেবে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য রাইডিং এর ব্যবস্থা যেমনঃ জাম্পিং জোন, বল হাউজ, ট্রেন, নৌকা দোলনা, চড়ক বাজি, হানি সিং, সুপার চেয়ার, পানির ফোয়ারা, বেলুন সুট সহ আরো অনেক কিছু।
মেলায় ঘুরতে আসা এক দম্পতি বলেন করোনা মহামারী প্রকোপ কাটিয়ে দীর্ঘদিন পরে বরিশালে মেলা শুরু হওয়ায় মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে, এখানে দেখা ও কেনার মতো অনেক কিছু আছে, বিশেষ করে বাচ্চাদের বিনোদনের আয়োজনটি বেশি ভালো লেগেছে ।
সার্বিক বিষয় নিয়ে মেলা কর্তৃপক্ষ বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি মেলায় আসা সকল দর্শনার্থীদের স্বাস্থ্যসুরক্ষা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, তাই সকলে স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসুন এবং নতুন নতুন উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করুন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply